সিলেটের ট্রাফিক পুলিশের সহযোগিতায় রোভার স্কাউটস
প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে বিবেচনায় রেখে মহানগরীর যানজট কমাতে উদ্যেগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।
এর অংশ হিসাবে ১৫ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত এসএমপি ট্রাফিক পুলিশকে সহাযোগীতা করবে রোভার স্কাউট সিলেট এর একটি স্বেচ্ছাসেবক দল। ট্রাফিক পুলিশের সহযোগী হিসাবে রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক দল সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সহায়তায় নগরীর যানজট প্রবন পয়েন্টে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমপি পুলিশ কমিশনার মো: কামরুল আহসান এবং এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ।
এ ছাড়া ও এ সময় আরো উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ কমিশনার, রোকন উদ্দিন মাহমুদ, ডিসি হেড কোয়াটার, রেজাউল করিম, ডিসি ট্রাফিক, মো: মুশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)নিকুলিন চাকমা,সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক) সাথী শর্মা, ট্রাফিক সার্জেন্ট মো: হাবিবুর রহমান হাবীব ও টিআই (প্রশাসন) মো: শহীদুল আলম এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিচালক হুরায়রা ইফতার হোসেন, পরিচালক অনুপ কুমার দেব প্রমুখ এবং এসএমসিসিআই-এর সহকারী সচিব মো: জাহাঙ্গীর হোসেন।
পুলিশ কমিশনার মহোদয় প্রতিবছরের ন্যায় এ বছর ও ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য স্বোচ্ছাসেবক প্রদান করায় এসএমসিসিআই কে ধন্যবাদ জানান। যানজট নিরশনে স্বেচ্ছাসেবক প্রদান সহ আরো সামাজিক ও ব্যবসায়ীদের কল্যানে কাজ করতে আগ্রহী সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)।
ভবিষ্যতে এরকম আরো সমাজসেবা মুলক কর্মকান্ড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এসএমসিসিআই-এর ১ম সহ-সভাপতি জনাব হাসি ন আহমদ। যানজটের মত একটি জটিল সমস্যা সমাধানে স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাব সমুহ এগিয়ে আসলে শুধু ঈদ কিংবা রমজান নয় বছরের অন্যান্য সময়ে ও যানজট নিরশনে সহায়ক ভুমিকা পালন করবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 