News Bangla 24 BD | ঈদের আগেই রেললাইনে গড়াবে সেই লাল সবুজের ট্রেন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঈদের আগেই রেললাইনে গড়াবে সেই লাল সবুজের ট্রেন


ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগামী রোববার থেকে যুক্ত হচ্ছে লাল সবুজ ট্রেন ‘সোনার বাংলা’। ২৫ জুন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করবেন।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল হাই জানান, পুর্বাঞ্চল রেলওয়েতে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। এটি আগামী রোববার বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে। এই ট্রেনে ১৬ বগিতে স্নিগ্ধা (শীতাতপ চেয়ার), শোভন চেয়ার, এসি বাথ মিলিয়ে ৭৪৬টি আসন থাকবে।

ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকাল ৫টায়। ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। নতুন এই ট্রেনের ভাড়া বাড়ছে না। সুবর্ণ এক্সপ্রেসের মতোই থাকছে এই ট্রেনের ভাড়া। ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথে শুধু ঢাকার বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোন স্টেশনে থামবে না। এই ট্রেনটি হবে ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী দ্বিতীয় বিরতিহীন ট্রেন। এর আগে প্রথম বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে ১৯৯৮ সালের ১৪ এপ্রিল থেকে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি বগি দিয়েই আন্তঃনগর ট্রেন সোনার বাংলা যাত্রী পরিবহন করবে। শনিবার সাপ্তাহিক ছুটি ছাড়া সপ্তাহের ছয়দিন ট্রেনটি চলাচল করবে।

লাল সবুজ রঙে রাঙানো সোনার বাংলা এক্সপ্রেসের ১৬টি বগির মধ্যে চারটি এসি চেয়ায়ের (স্নিগ্ধা) প্রতিটিতে ৫৫টি করে ২২০ আসন, সাতটি শোভন চেয়ারের বগিতে ৪২০ আসন, দুটি এসি বাথে ৩৩ করে ৬৬ আসন এবং দুটি খাবার গাড়ির সঙ্গে সংযুক্ত ৪০টি আসন রয়েছে। এর বাইরে একটি পাওয়ার কার থাকছে ট্রেনটিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ