যশোর সদর উপজেলার তীরেরহাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চার আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন তীরেরহাট গ্রামের নিত্যরঞ্জন দাসের ছেলে চয়ন দাস (১২) ও তার দিদিমা (নানী) কেশবপুর উপজেলার খতিয়াখালি গ্রামের জয়া রাণী দাস (৫৫), কেশবপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা সমতা ওয়াল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও পাচারইল গ্রামের আবদুল কাদেরের ছেলে রেজাউল ইসলাম (৩৮) ও তার গাড়ি চালক কেশবপুর উপজেলার বাইসা গ্রামের আবদুল হাকিম।
আহতরা হলেন তীরেরহাট গ্রামের নিত্যরঞ্জন দাসের স্ত্রী দীপিকা রাণী দাস (৩৫) ও তার ভাইয়ের ছেলে বাধন দাস (১৮)।
প্রত্যক্ষদর্শী তীরেরহাট গ্রামের কামরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তীরেরহাট মথুরাপুর রেলক্রসিং এলাকায় পৌঁছে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা ছয়জনের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয় এবং পাঁচজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপতালে পাঠানো হলে আরো তিনজনের মৃত্যু হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 