News Bangla 24 BD | শহীদ মিনারে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা নিবেদন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শহীদ মিনারে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা নিবেদন


আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে আ’লীগ ও ১৪ দলের নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর শাখার দপ্তর সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম, জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান, রুবি ফাতেমা ইসলাম ও শাহানারা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু যে স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন সেই স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সৈনিকদের সাথে নিয়ে। তিনি আরোও বলেন বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে একটি জঙ্গি ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। সাধারণ মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ