News Bangla 24 BD | গাজীপুরে আইনজীবী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডের রায় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে আইনজীবী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডের রায়


২০০৮ সালে গাজীপুরে শিক্ষানবিশ আইনজীবী মো. ফিরোজ জামান সোহেল হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকার আব্দুর রউফের স্ত্রী আমেনা বেগম, ছেলে মো. সজল ও বাপ্পী, একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল ও তিথি আক্তার। আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পী পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী সোহেলকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে পর দিন ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে সোহেলের বাবা সোহরাব উদ্দীন ভাণ্ডারি বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ