News Bangla 24 BD | রমজানের ই’তিকাফ শুরু রোববার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

রমজানে আল্লাহর রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভ তথা চূড়ান্ত নৈকট্য অর্জনের মাধ্যম হলো ই’তিকাফ। রমজান ছাড়াও বছরের অন্যান্য দিনগুলোতে ইতিকাফ করা সুন্নাত। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে নিরবচ্ছিন্ন ইবাদাত বন্দেগিতে সময় কাটানো ও লাইলাতুল ক্বদর লাভের একমাত্র সুবর্ণ সুযোগ হচ্ছে ইতিকাফ।

ই’তিকাফ হচ্ছে নিজের নফসকে আল্লাহ তাআলার ইবাদাতে আবদ্ধ করা ও তাঁর সঙ্গে বন্ধুত্ব করা। আর সমস্ত মখলুক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর জিকির-আজকারের মাধ্যমে নিজের অন্তরকে দুনিয়াবী কাজ-কর্ম থেকে বিরত রাখা।

ই’তিকাফের সর্বোত্তম সময় হচ্ছে রমজানের শেষ দশ দিন। সে হিসাবে এ বছর ২০ রমজান, ২৬ জুন সন্ধ্যা থেকে শুরু হবে ই’তিকাফ। ই’তিকাফে অংশগ্রহণকারীদেরকে এখন থেকেই প্রস্তুতি নেয়া আবশ্যক। কেননা ই’তিকাফে বসার পর দুনিয়াবি কোনো প্রকার কথা-বার্তা, লেন-দেন, ব্যবসা-বানিজ্য, চাকরি-বাকরি কোনো কিছুতেই অংশগ্রহণ সম্ভব নয়।

ই’তিকাফে বসার পূর্বে করণীয়-
>> পরিবারের ঈদের প্রস্তুতি সম্পন্ন;
>> ফিতরা আদায়ের ব্যবস্থা;
>> পরিবারের ব্যয়ভার বহনের ব্যবস্থা;
>> মসজিদে ইফতার-সেহরি পৌছানোর ব্যবস্থা;
>> দুনিয়াবি জরুরি সম্ভাব্য কাজের সমাধানের ব্যবস্থা সম্পন্ন করা।

সুতরাং ই’তিকাফে বসার পূর্বেই প্রয়োজনীয় পারিবারিক সকল সমস্যার সার্বিক ইন্তেজাম সম্পন্ন করা অতিব জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ই’তিকাফের প্রস্তুতি নেয়ার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ