মাগফিরাতের শেষ জুমার নামাজ, মসজিদে মুসল্লিদের ঢল
পবিত্র রমজানের মাগফিরাত দশকের শেষ জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। জান্নাত লাভের অপার এই ইবাদত (নামাজ) থেকে রোদ কিংবা বৃষ্টির কোনো বাধাই তাদেরকে আটকে রাখতে পারেনি। নামাজ শেষে আল্লাহর শুকরিয়া আর দোয়া করতে করতে বাড়ি ফিরেছেন মুসল্লিরা।
শুক্রবার (২৪ জুন) রাজধানীর প্রায় সকল মসজিদেই এমন দৃশ্য লক্ষ করা যায়। জুমার নামাজে ধারণ ক্ষমতার বাইরে মুসল্লিরা সমবেত হওয়ায় ৪/৫ তলা মসজিদও পরিপূর্ণ হয়ে যায়। তাই অনেককেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে মসজিদসংলগ্ন রাস্তায় জুমার নামাজ আদায় করতে হয়।
এর আগে জুমার আজানের পর নামাজকে কেন্দ্র করে মসজিদে-মসজিদে সমবেত হতে থাকেন হাজারও মুসল্লি। তখন মুসল্লিদের ভিড়ে ক্রমশ ভরে উঠতে থাকে মসজিদের প্রতিটি তলা।
মসজিদে জায়গা না পেয়ে অনেকেই মসজিদসংলগ্ন রাস্তায় নামাজ আদায়ে দাঁড়িয়ে যান। কেউ কেউ পাটের চট বা প্লাস্টিকের পাটি রাস্তায় বিছিয়ে বাইরের খরতাপ রোদ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান।
কিন্তু জুমার নামাজের কিছু পূর্বের বৃষ্টিতে ভিজে থাকা রাস্তার পানি চট এবং পাটির ওপর উঠে আসে। এতে মুসল্লিদের পরিহিত কাপড়ের বিভিন্ন অংশ ভিজে যায়। তবে এ বাধাও অতিক্রম করে মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে প্রত্যেকেই আল্লাহর দরবারে হাত তোলেন। মোনাজাতের মাধ্যমে তারা আল্লার কাছে নিজের-পরিবারের-স্বজনদের জীবনের সকল গুনাহ মাফের আরজি জানান। এ সময় সকলে সকলের সাফল্য ও উন্নতি কামনা করেও দোয়া করেন।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ 