News Bangla 24 BD | সিলেটে হিন্দু মহাজোটের সাধারন সভা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর, যুব মহাজোট ও ছাত্র মহাজোট জেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হযেছে।
শুক্রবার সিলেট নগরীর মির্জাজাঙ্গলের একটি মন্দিরে জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্রাচার্য্যর সভাপতিত্বে ও যুব মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জু দেবনাথের পরিচালনায় অনুস্টিত সভায় বক্তব্য রাখেন হিন্দু মহাজোট জেলার সহ-সভাপতি শুভ্রাশু দে অঞ্জু, দুলাল সরকার, রাখাল পাল, সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব, সহ-সম্পাদক বিকাশ রায়, জেলার সাংগঠনিক সুজিত দাস, মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গঙ্গেশ চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি নীহার রঞ্জন দাস বাচ্চু, সুজিত দেব, সহ-সম্পাদক লিখন রায়, সদস্য অনন্ত দেবনাথ, যুব বিষয়ক সম্পাদক সিদার্থ গুপ্ত, যুব মহাজোটের সহ সভাপতি উত্তম দেব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিপংকর পাল রনি, সাংগঠনিক সম্পাদক গুন সিন্ধু দেব নাথ সুমন, অ্যাডভোকেট অমিতা চৌধুরী রাহুল, সুব্রত দাস, লিটন চক্রবর্তী, ছাত্র মহাজোটের সভাপতি দিবাকর দাস, সাধারণ সম্পাদক বিজিত চন্দ্র দাস, সহ সভাপতি গোপাল দাস, রূপন দে, রাজ দাস, সুমন দেব, সুমিত দাস, পংকজ চক্রবর্তী, শ্যামল দাস, অনিবাস দাস, জীবন দেব, রুমেল বিশ্বাস, নিশি চক্রবর্তী, সুনীল বৈষ্ণব, বিধান বৈষ্ণব, প্রভাংশু দে, প্রসেনজিৎ দাস, সন্ধিপন দাস, অর্পন দাস, কৌশিক দাস, সঞ্চয় দাস, রিনকু তালুকদার, বিসু দাস, সজীব দাস, সভ্য দাস, রুবেল দাস, নারায়ন পাল, সম্ভু দাস, রনি দাস, রুবেল দাস, রফি তালুকদার, দিপ্ত দাস, অনু দেব, রুসন শর্মা, দীপংকর সরকার, সঞ্চিত দেব, জীবন দেব প্রমূখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মিলন ভট্রাচার্য বলেন, দেশব্যাপী হত্যাকান্ড নিপীড়ন-নির্যাতন মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুক্রবার ভোররাতে সিলেট শহরতলীর শাহপরান থানাধীন নয়াগাওস্থ বকুল দেবনাথ এর বাড়ীতে দেব মূর্তি ভাংচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। সভায় উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ