বাংলাদেশেও পাতাল রেল হবে: প্রধানমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর ফলে বাংলাদেশ রেলওয়েতে আরও একটি ট্রেন যুক্ত হলো।
শনিবার (২৫ জুন) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক অনুষ্ঠানে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি বগি দিয়ে আন্তঃনগর ট্রেনটি যাত্রী পরিবহন করবে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন ট্রেনটি চলাচল করবে। এটিতে স্নিগ্ধা (শীতাতপ চেয়ার), শোভন চেয়ার, এসি বাথ মিলিয়ে ৭৪৬টি আসন থাকবে।
প্রতিদিন সকাল ৭টায় সোনারবাংলা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না।
বিরতিহীন ট্রেনের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশেও পাতাল রেল এবং বুলেট ট্রেনের মতো আধুনিক রেলনেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে।’

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 