News Bangla 24 BD | ঈদে র‌্যাবের নয়টি বিশেষ ক্যাম্প: বেনজীর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঈদে র‌্যাবের নয়টি বিশেষ ক্যাম্প: বেনজীর


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাবেন। আবার কেউ দেশের বাইরেও ঈদ পালন করবেন। ফলে যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

রোববার বেলা ১১ টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন স্থান ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

বেনজীর আহমেদ বলেন, মানুষ গ্রামে যাওয়ার কারণে প্রতিদিন প্রায় ১৮ হাজার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজকেও পাঁচজন কালোবাজারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি তাদের বিচার করবেন। দেশব্যাপী র‌্যাবের টহল ও চেকপোষ্ট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যে কোন ধরনের নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

র‌্যাবের মহাপরিচালক বলেন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পেশাকে বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্নস্থান সমুহে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাসষ্টেশন, লঞ্চ টার্মিনাল ও রেলষ্টেশন গুলোতে টিকিট কালোবাজারি রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সাধারণ যাত্রীগণ হয়রানির শিকার না হন। সদরঘাট, গাবতলি, সায়েদাবাদ, কমলাপুর এলাকায় র‌্যাবের নয়টি বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছেল।

তিনি আরো বলেন, মাওয়া ও আরিচা ফেরীঘাটের দুই পাশে র‌্যাবের চারটি বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যাতে সেখানে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ