News Bangla 24 BD | হবিগঞ্জে চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত


হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদারের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

অন্যদিকে কারাগারে থাকা ৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া ডাক্তারি প্রতিবেদনে আসামি রুবেলের বয়স নিয়ে জটিলতার অবসান হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে- রুবেল কিশোর নয়, তিনি প্রাপ্ত বয়স্ক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আবুল হাসেম মোল্লা মাসুম জানান, মেডিক্যাল প্রতিবেদন অনুযায়ী রুবেলের বয়স নির্ধারণ হয়েছে। তার সঙ্গে আলোচিত এ মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র গ্রহণ নিয়ে বারবার সময় ক্ষেপণ হলেও মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

গত ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের প্রাক্তন অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) কাউছার আলমের আদালতে ৮ জনকে আসামি করে এ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এর মধ্যে কারাগারে আটককৃতরা হলেন-হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আব্দুল আলী বাঘাল, তার দুই ছেলে জুয়েল ও রুবেল, একই গ্রামের আজিজুর রহমান আরজু ও শাহেদ আলী।

পলাতক ৩ আসামি হলেন- আব্দুল আলী বাঘালের ভাতিজা অটোরিকশা চালক বিল্লাল হোসেন, উস্তার মিয়া ও বাবুল আহমেদ। মামলার অন্যতম আসামি অটোরিকশা চালক বাচ্চু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ