সিলেটেও হবে ভিসা কেন্দ্র : পদ্ধতি আরও সহজ করবে ভারত
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পদ্ধতি আরও সহজ করা হবে এবং ভবিষ্যতে সিলেট শহরে নতুন করে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শনকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ ভারতের খুব কাছের বন্ধুপ্রতিম দেশ। দিনে দিনে দুদেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে।
এর আগে আজ বেলা ১১টার দিকে হর্ষবর্ধন মণিপুরি কালচারাল কমপ্লেক্সে পৌঁছান। তিনিসহ অন্য অতিথিদের বরণ করেন নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুর হক প্রমুখ।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ভবিষ্যতে দ্রুততম সময়ে কুলাউড়া-শাহবাজপুরের সঙ্গে ভারতের রেলযোগাযোগ চালু হবে। তিনি বলেন, বাংলাদেশি মণিপুরিদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এ জন্য ভারতীয় হাইকমিশন আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে। পর্যায়ক্রমে এই কমপ্লেক্সের আরও উন্নয়ন করা হবে। ভবিষ্যতে ভারতে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কমলগঞ্জের মণিপুরি নৃত্যশিল্পীদের আমন্ত্রণ জানানো হবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 