গাজীপুরে ডাকাতির চেষ্টাকালে গনপিটুনিতে নিহত ১, আহত ২
গাজীপুর: গাজীপুরে সিটি করপোরেশনের পূবাইল এলাকায় গ্রিন ডিজাইনিং নামে থাই অ্যালুমিনিয়াম তৈরির একটি কারখানায় ডাকাতির চেষ্টাকালে জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- টাঙ্গাইলের মাইলজানি গ্রামের বকুল খানের ছেলে মাসুদ (৩০) ও বরিশালের পাতিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শহীদ (৩৫)। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাতে ওই কারখানায় ৮-১০ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার কয়েকজন শ্রমিকের হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা চালায়। এসময় কারখানার অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে ডাকাত দলের তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান ও দুইজন আহত হন। এসময় ডাকাতদের অপর সদস্যরা পালিয়ে যায়।
আহতদের পুলিশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাদের থানা হাজতে রাখা হয়েছে। এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 