News Bangla 24 BD | ২ জুলাই দিবাগত রাতে পবিত্র শবে কদর - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

২ জুলাই দিবাগত রাতে পবিত্র শবে কদর


আগামী ২ জুলাই শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। এই রাত হাজার রাতের চেয়েও পূণ্যময় রাত। শনিবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শনিবার দুপুর দুইটায় (বাদ জোহর) ‘পবিত্র শবেকদরের গুরুত্ব ও তাত্পর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ করবেন ঢাকার মদীনাতুল উলুম কালিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক।

এছাড়া একই দিনে তারাবীহ নামাজের পর রাত ১০টা ৪৫ মিনিটে ‘পবিত্র শবেকদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।-বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ