সিলেটে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
সিলেটসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র জুমাতুল বিদা পালন করা হয়েছে। রমজানের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বলা হয়।
মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদার এ দিনটিতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছিল।
সিলেট নগরীর হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করেন হাজার হাজার রোজাদার মুসল্লি।
বেলা ১টায় নামাজ শুরু হলেও সাড়ে ১২টার পর থেকে দলে দলে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন।
একপর্যায়ে মসজিদ ছাড়িয়ে পুরো দরগাহ প্রাঙ্গন, উত্তর দিকের এতিম খানার রাস্তা, দক্ষিণ দিকের রাস্তা, এবং দরগায় প্রশের পথ লোকে লোকারণ্য ছিল।
বিশেষ এ দিনটিতে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মসজিদে মসজিদে বিশষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহপরাণ (র:) এর মাজার মসজিদ, জিন্দাবাজারের বায়তুল আমান জামে মসজিদ, বন্দর বাজারের কালেক্টরেট জামে মসজিদ, কুদরতউল্লাহ জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ। জিন্দাবাজারস্থ আল মারজান জামে মসজিদের ছাদেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। শুধু ছাদেই নয়, এক পর্যায়ে ছাদে জায়গা না হওয়াতে পাশবর্তী শুকরিয়া মার্কেটের মধ্যে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একই অবস্থা ছিলো নগরীর প্রতিটি মসজিদে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 