News Bangla 24 BD | কুলিয়ারচরে বাস খাদে পড়ে মা-ছেলে নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মা ও তার শিশু সন্তান নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাদিরা আক্তার (২৯) ও তার আট মাস বয়সী ছেলে আবদুল্লাহ আনাস।

দুর্ঘটনায় নাদিরার স্বামীসহ আহত হয়েছে অন্তত ২০ জন।

নিহত নাদিরার স্বামী কামরুজ্জামান জানান, অনন্যা সুপার নামের ওই বাসটি ৭০-৮০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। বেপরোয়া গতিতে বাসটি বাজরা বাসস্ট্যান্ডের অদূরে সিমেন্টবোঝাই একটি পিকআপকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ও ছেলে মারা যায়।

ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কে এম মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ও বাজিতপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে উদ্ধার তৎপরতা চালায়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ