News Bangla 24 BD | ফেইসবুক থেকে খুঁজ মিলছে হামলাকারীদের পরিচয় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফেইসবুক থেকে খুঁজ মিলছে হামলাকারীদের পরিচয়


মৃত হামলাকারীদের ও অস্ত্রহাতে আইএসের পতাকার সামনে দাঁড়ানো হামলাকারীদের ছবি প্রকাশের পর এবার একে একে তাদের পরিচয়খুঁজে পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

অনেকেই জানাচ্ছেন, হামলাকারীরা তাদের পরিচিত। কিন্তু হামলাকারীদের কোন আচরণে তাদের মনে হয়নি কখনও এমন কিছু করা সম্ভব।

হামলাকারীদের মধ্যে সম্পূর্ণ পরিচয় পাওয়া রোহান ইমতিয়াজকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। কেননা তার বাবা ইমতিয়াজ খান বাবুল আওয়ামী লীগের একজন নেতা।

সম্প্রতি ঢাকা থেকে আওয়ামী লীগের ব্যানারে কাউন্সিলর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। গত ২১ জুন থেকে ছেলের খোঁজ পাচ্ছিলেন না তিনি।

যে পাঁচ জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে তিনজনের পরিচয় তুলে ধরেছেন তাদের স্কুল-কলেজ সূত্রে পরিচিতজনরা। তাদের একজন নিব্রাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক সহাপাঠীরা শনাক্ত করে তার ছবি ও পরিচয় সামনে এনেছে।

আরেকজনের আগের ও সাইটের দেওয়া ছবি পাশাপাশি দিয়ে তার পরিচয় প্রকাশ করেছেন এক প্রবাসী। মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। ‘এ’ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

মাহবুব রাজীব নামে আরেকজন ফেইসবুকে আরেক জঙ্গির ছবি দিয়েছেন। রোহান ইমতিয়াজ নামের এই ছেলেও স্কলাসটিকার সাবেক ছাত্র। বাবা-মার সঙ্গে তার ছবির পাশে দেওয়া হয়েছে সাইটের ছবি, যেখানে দুই ছবির মধ্যে মিল পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ