হামলাকারীরা উচ্চ শিক্ষিত ও প্রভাবশালী পরিবারের
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ সন্ত্রাসীর নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এদের ছবি-পরিচয় প্রকাশ করছে পরিচিত এবং সহপাঠীরা।
পুলিশের ছবি এবং সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোর মিল খুঁজে পাওয়া গেছে। এঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি মাধ্যমের ছাত্র।
পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত জঙ্গিরা হলেন আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন। তবে তাঁদের পরিচয় বিস্তারিত জানানো হয়নি। তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী পাঁচ জঙ্গির নানা সময়ের ছবি দেওয়া হচ্ছে। পাঁচ জঙ্গির ফেসবুক আইডিও প্রকাশ করছে অনেকে। এঁদের মধ্যে একজনের নাম নিব্রাস ইসলাম, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেন। ছবি প্রকাশের পরই তাঁর বন্ধুরা শনাক্ত করেন তাঁকে। রেস্তোরাঁয় আড্ডা, পার্টিসহ বিভিন্ন জায়গার ছবি আছে নিব্রাস ইসলামের আইডিতে।
আরেকজনের নাম মীর সাবিহ মুবাশ্বের। তিনি স্কলাস্টিকার ছাত্র ছিলেন। এ-লেভেল পরীক্ষার আগে গত মার্চ মাস থেকে নিখোঁজ তিনি।
নিহত আরেক জঙ্গি রোহান ইমতিয়াজ এক রাজনীতিবিদের ছেলে বলে ফেসবুকে অনেকে উল্লেখ করেছেন। তিনিও স্কলাস্টিকার ছাত্র ছিলেন। বিভিন্ন সময়ে বাবার সঙ্গে তাঁর ছবি দেখা গেছে ফেসবুকে।ফেসবুকে আরেকজনের ছবি প্রকাশ করা হয়, যাঁর নাম রাইয়ান মিনহাজ। মালয়েশিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন রাইয়ান। আগা খান স্কুলের ছাত্র ছিলেন তিনি।
এ ছাড়া এই জঙ্গিদের বিভিন্ন সময়ের নানা ধরনের ছবি প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সাইটে।
উল্লেখ্য, রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ নামের একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতে ৮/৯ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক নিহত হন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 