গুলশান ট্রাজেডী : সিলেটে বিএনপির ইফতার মাহফিল বাতিল
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে সিলেট জেলা বিএনপি ঘোষিত সোমবারের (৪ জুলাই) ইফতার ও দোয়া মাহফিল বাতিল করা হয়েছে।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- রাজধানীর গুলশান ট্রাজেডীতে গোটা জাতি শোকাহত। এমতাবস্থায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা বিএনপি ঘোষিত সোমবারের ইফতার কর্মসুচী বাতিল করা হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইফতার মাহফিল বাতিল করায় জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য সোমবার নগরীর সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সার্বিক বিবেচনায় ইফতার মাহফিলটি বাতিল করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 