News Bangla 24 BD | নবীগঞ্জ কুর্শি গ্রামে লন্ডন প্রবাসীর উপর হামলা : আহত ২৭ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জ কুর্শি গ্রামে লন্ডন প্রবাসীর উপর হামলা : আহত ২৭


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুর্শি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে লন্ডন প্রবাসী রানা চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা । রানা চৌধুরীর উপর হামলা হচ্ছে এমন খবর শুনে তার বাড়ি থেকে ভাই ভাতিজা ঘটনাস্থলে আসলে তাদের উপরও অতর্কিত হামলা চালানো হয় । এসময় রানা চৌধুরীর ছোট ভাই মতিউর রহমান চৌধুরী, মহসিন চৌধুরী ও ভাতিজা অনিক চৌধুরী’সহ ৫/৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তারা মাটিতে লুটিয়ে পরে। মারাত্মক আহত অবস্থায় গ্রামবাসীর সাহায্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয়েছে।

এ ঘটনার জের ধরে দু‘পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হলে ইউপি সদস্য আল আমিন খান’সহ উভয় পক্ষের অন্তত ২৭জন আহত হয়েছেন বলে জানা গেছে । গতকাল রোববার দুপুর ১২ টায় কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে ।

আহতদের মধ্যে ৯ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বাতেন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে । যে কোন সময় উভয় পক্ষের মধ্যে নতুন করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন ।
আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন যে কোন সংঘর্ষ এড়াতে কুর্শি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

জানা যায়, গতকাল রবিবার দুপুর ১২ টার কিছু আগে প্রবাসী রানা চৌধুরী কুর্শি বাস ষ্ট্যান্ডে যাওয়ার পথে পূর্ব থেকে উত পেতে থাকা মেম্বার আল আমীন খান দলবল নিয়ে তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায় ।

এ ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে দু‘পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় । প্রায় ৫০ মিনিটের এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৭ জন লোক আহত হয় । ঐ সময় রনক্ষেত্রে পরিনত হয় কুর্শি গ্রাম।

ng3সংঘর্ষে উভয় পক্ষের গুরুতর আহতরা হল, লন্ডন প্রবাসী রানা চৌধুরী (৬০), তার ভাই মতিউর রহমান চৌধুরী (৫২) ও মহশিন চৌধুরী (৪৭), মেম্বার আল আমীন খাঁন (৩১), নজরুল খাঁন (৩৪), গোলেমান খাঁন (৫৪), সুলেমান খাঁন (৪৯), জাবরুল খাঁন (২৪), ইমরান খাঁন (২৭), লিয়াকত খাঁন (২৯), হেলাল খাঁন (৩২), দুলাল খাঁন (২৮), ইমন খাঁন (২২), বকুল খাঁন (৩০), সবুর মিয়া (৪০), শহিদ উল্লাহ (৭০), কছির মিয়া (৫৮)। এদের মধ্যে ৮ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীগঞ্জ থানায় উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেলেও থানা পুলিশ বলছে কোন পক্ষ থেকেই এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ