ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে সদর উপজেলার বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মোবারক হোসেন (৩৫). তার স্ত্রী মিনারা বেগম (৩০), খোকন মিয়া (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার (৩০), আজিজুল হক (১৮), জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সারমারা গ্রামের সাগর মিয়া (২৫) ও হালুয়াঘাট উপজেলার বাউলি গ্রামে আবদুর রউফের ছেলে শাহাদাৎ (১৯)। দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামক স্থানে ময়মনসিংহগামী একটি পিকআপকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ পাঁচজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৭ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও চারজন মারা যান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 