News Bangla 24 BD | সিলেটে রথযাত্রা উৎসব বুধবার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জগন্নাথদেব-বলদেব-সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট এর উদ্যোগে ৯দিনব্যাপী বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ৫ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় গুন্ডিচা মন্দির মার্জন। ৬ জুলাই বুধবার দুপুর ১২টায় আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় মহাভোগরাগ, দুপুর ২টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় জগন্নাথদেব-বলদেব-সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব যুগলটিলা মন্দির হতে শুরু হয়ে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কীর্তনসহকারে প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৮টায় বৈদিক চলচ্চিত্র প্রদর্শনী।
৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান। ৮ জুলাই শুক্রবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, বেলা ৩টায় প্রেরণা ফ্যাস্টিভ্যাল, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৃন্দাবন ধারা’। ৯ জুলাই শনিবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রচন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৯টায় বৈদিক নাটক ‘কাল’, রাত সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ জুলাই রোববার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, বিকেল ৪টায় এসএসসি পরীক্ষা-২০১৬ তে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৯টায় বৈদিক নাটক। ১১ জুলাই সোমবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ-অম্বুধি’। ১২ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্ত্তণ, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান। ১৩ জুলাই বুধবার দুপুর ১টায় শ্রীমদ্ভগবত প্রবচন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় জগন্নাথদেবের মহিমা কীর্তন, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নামহট্ট বিনোদন’। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় জগন্নাথদেব-বলদেব-সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০১৬ যুগলটিলা মন্দির হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কীর্তনসহকারে প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ