News Bangla 24 BD | সদরঘাট টার্মিনাল থেকে পড়ে বোনের মৃত্যু : ভাই নিখোঁজ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সদরঘাট টার্মিনাল থেকে পড়ে বোনের মৃত্যু : ভাই নিখোঁজ


রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পল্টুন থেকে নদীতে পড়ে সুমাইয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই সাকিব (৫) নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের মামা আলামিন জানান, ঈদ উপলক্ষে লঞ্চে করে মা-বাবার সঙ্গে শরীয়তপুরের গোসাইর হাটে নানা বাড়িতে যাওয়ার উদ্দেশে সদরঘাট টার্মিনালে দাঁড়িয়ে ছিল। এ সময় হটাৎ করে দুই ভাইবোন পা পিছলে নদীতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে সুমাইয়ার লাশ উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালের মর্গে পাঠায়। তবে সাকিবের কোন সন্ধান করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

শিশুদের বাবা সুমন রাজধানীতে রিকশার গ্যারেজে মিস্ত্রীর কাজ করেন। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায় বলে জানান আলামিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ