সিলেটে ঈদ জামাতে ‘দেশে শান্তির প্রত্যাশায়’ দোয়া
সিলেট নগরীতে লাখো মানুষ আদায় করলেন পবিত্র ঈদুল ফিতরের নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন তারা।
সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই ঈদগাহে একসাথে ২৫-৩০ হাজার মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। শাহী ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে অনেকে পাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
এছাড়া সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় ধোপাদিঘীর পূর্বপাড় সিটি করপোরেশন জামে মসজিদ, সকাল সাড়ে ৮টায় আলিয়া মাদরাসা মাঠ, ডাক বাংলো রোডের নবাবী জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ও কালেক্টরেট মাঠ, সকাল পৌণে ৮টায় পশ্চিম পরীমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদরাসায়, সকাল সাড়ে ৭টায় দারুস সালাম মাদরাসা ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসায় ও সকাল ৯টায় দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার মসজিদ ও শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 