শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৪ : টার্গেট ছিল ইমামের উপর (ভিডিও)
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা দুইজন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন এলাকাবাসী ও এক সন্ত্রাসী রয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে পুলিশ সদস্যই বেশি। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। বাকিরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন, পুলিশের কনস্টেবল জহিরুল হক, সানাউল হক ও এলাকাবাসী ঝর্ণা ভৌমিক। নিহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করেছে। আহত অবস্থায় দুই সন্ত্রাসীসহ ৪ জনকে আটক করা করেছে পুলিশ। আটক সন্ত্রাসীরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল হাই এর ছেলে শরিফুল ইসলাম ওরফে আবু মোকাত্বিল (২২) ও কিশোরগঞ্জের পশ্চিম তারপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক (২০)। অন্য দুইজনের নাম জানা যায়নি।
এদিকে এ ঘটনার পর ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকেই ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম নূরুজ্জামানের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান চলছে।
জানা গেছে, দেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়া ঈদগাহে জামায়াত শুরু হওয়ার কথা ছিল সকাল ১০ টায়। কিন্তু ভোর থেকে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে শোলাকিয়ার দিকে আসতে থাকেন। রাস্তার দুই পাশে ও মাঠের আশপাশে অবস্থান নেন র্যাব-পুলিশের কয়েক হাজার সদস্য।
আগেই শহরে মাইকিং করা হয়েছিল নিরাপত্তার সার্থে মুসল্লিরা যেনো জায়নামাজ ছাড়া অন্য কিছু সঙ্গে না নেন। সে অনুযায়ী মাঠে যাওয়ার সময় টহল পুলিশ মুসল্লিদের তল্লাশি করছিল।
সকাল পৌনে ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহের উপর দিয়ে একটি হেলিকপ্টার চক্কর দেয়। এ সময় শোলাকিয়ার মাইকে বরা হয় ইমাম সাহেব এসেছেন হেলিকপ্টারে করে। কিছুক্ষণের মধ্যেই তিনি মাঠে আসছেন।
এর কিছুক্ষণ পরই শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যারয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর বোমা হামলা করে সন্ত্রাসীরা।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, মুসল্লিদের বেশে সন্ত্রাসীরা হামলা চালায়। সকাল ৯টার দিকে নিরাপাত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ৫/৬ জনের একটি দলকে তল্লাশি করছিল। এ সময় মুসল্লিবেশে সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে বোমা ফাটিয়ে কুপিয়ে ৭ পুলিশ সদস্যসহ ৮ জনকে গুরুতর আহত করে। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান কনস্টেবল জহিরুল হক। পরে ময়মনসিংহ সামরিক হাসপাতালে মারা যান অপর পুলিশ কনস্টেবল সানাউল হক।
শোলাকিয়া ঈদগাহের কাছে বিস্ফোরণে দুই পুলিশসহ… by somoytv

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 