সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে সেকেন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা বাস ও ট্রাকের চালক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পরপর মহাসড়কে প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশের উদ্ধার অভিযান শেষে মহাসড়কে যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 