News Bangla 24 BD | হালদায় নৌকাডুবি: তিন লাশ উদ্ধার, নিখোঁজ ২ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হালদায় নৌকাডুবি: তিন লাশ উদ্ধার, নিখোঁজ ২


চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন, ইসলাম সওদাগর (৪০), ইমন (১৮) ও হানিফ মিস্ত্রির ছেলে রিজভী (১৫)। এরা সবাই উপজেলার সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল গ্রামের বাসিন্দা। এখনো দুইজনের লাশ উদ্ধার হয়নি। এরা হলেন, রহিম (১৩) ও আরমান (১৮)।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে হালদার ধুরং খালের নাছির উদ্দিন চৌধুরী ঘাটের আশপাশ থেকে লাশগুলো উদ্ধার হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা শুক্রবার বেলা ১২টার দিকে ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই সহোদর ইমন ও রহিমসহ পাঁচ জন নিখোঁজ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ