সিলেটে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ অন্তরকে গলা কেটে হত্যা
সিলেট নগরীর পাঠানটুলায় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ অন্তর (৩৪) কে দিনে দুপুরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃক্তরা।
আজ রোববার (১০ জুলাই) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ি রাজশাহী।
অন্তরের বন্ধু আলী সাংবাদিকদের জানান, নগরীর পাঠানটুলায় অন্তর যে বাসায় ভাড়া থাকত সেই বাসার মালিকের সাথে দীর্ঘদিন থেকে তার বিরোধ চলছিল। বাসার মালিকের নাম সানি বলে তিনি জানান। বাসার মালিক সানি আজ দুপুর আড়াইটার দিকে অন্তরকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সানি ও তার লোক জন তাকে সেখানে নিয়ে অন্তরকে মারধর করে এবং গলা কেটে তার হত্যা নিশ্চিত করে বলে জানান তিনি।
জানা গেছে, আব্দুল্লাহ অন্তর পাঠানটুলার পার্কভিউ এলাকাস্থ আওয়ামীলীগ নেতা সানীর মোহনা ১০৯ নেহার মঞ্জিলে ভাড়া থাকতো । বাসাভাড়া নিয়ে আওয়ামীলীগ নেতা সানীর সাথে তার দ্বন্দ্ব ছিল। রোববার দুপুরে বাসার মালিক সানী তাকে ফোন করে বাসায় ডেকে পাঠান। বাসায় যাওয়া মাত্র দুর্বৃক্তরা কুপিয়ে ও গলাকেটে তাকে খুন করে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন কলেজছাত্র খুনের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত অন্তর ১৬ বছর আগে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার স্ত্রী রাগীব রাবেয়া মেডিকেল কলেজে নার্স হিসেবে কর্মরত আছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 