কাকরাইলে বাসচাপায় তাবলীগের মুরুব্বী নিহত
রাজধানীর কাকরাইলে মসজিদের সামনে বাসচাপায় ওয়াজিউল্লাহ (৬০) নামে তাবলীগ জামাতের এক মুরুব্বী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াজিউল্লাহর মেয়ের জামাই মো. ইব্রাহীম জানান, তার শ্বশুর যাত্রাবাড়ী শনিরআখড়ায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি কাকরাইলে মসজিদের তাবলিগ জামাতের বয়ান দিতেন।
মসজিদের উদ্দেশে সকালে বাসা থেকে বের হয়ে কাকরাইলে আসেন। রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 