সিলেটে স্বেচ্ছাসেবকলীগ কর্মী অন্তর খুনের ঘটনায় মামলা
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আব্দুল্লাহ অন্তর খুনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার (১০ জুলাই) মধ্যরাতে নিহতের স্ত্রী শিউলি খানম বাদী হয়ে মেট্টোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ সানিকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য জানান। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
রোববার (১০ জুলাই) দুপুরে আওয়ামীলীগ নেতা সুলতান আহমদ সনির নগরীর টুকেরবাজার এলাকার তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি নেহার মনজিলে আবদুল্লাহ অন্তর নামে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে জবাই করে খুন করা হয়।
তবে পুলিশ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি। সূত্র জানায় ঘটনার মূলহোতা সানি আত্মগোপনে চলে গেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 