গাজীপুরে মানসিক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে প্রিন্স গমেজ (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার করছে কালীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পিঁপড়াশুর গ্রাম থেকে গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা প্রিন্স আত্মহত্যা করেছে।
নিহত প্রিন্স উপজেলার তুমলিয়া ইউনিয়নের পিঁপড়াশুর গ্রামের সিমন গমেজের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি গাছে প্রিন্সের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
তিনি আরো জানান, প্রিন্স দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। আর এ কারণে তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। কিন্তু এ অবস্থার জন্য অনেক সময় তিনি নিজের প্রতি খুব অভিমান করতেন। ধারণা করা হচ্ছে ওই অভিমান থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 