টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ভ্যানটির চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভ্যানটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানটির চালক মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধা জেলায় বলেও জানান ওসি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 