গাজীপুরে কবর থেকে ১৩ মাস পর কলেজছাত্রীর লাশ উত্তোলন
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে পুনঃময়নাতদন্তের জন্য দাফনের ১৩ মাস পর এক কলেজছাত্রীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের নির্দেশেক্রমে গাজীপুর মহানগরের জোলারপাড় এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। জোলারপাড় এলাকার মো. আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে নিহত শারমিন সরকার (১৮) গাজীপুর সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। লাশ উত্তোলনের সময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা, মো. মামুন শিবলী ও মো. রাসেল মিয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সোহরাব হোসেন এবং জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া উপস্থিত ছিলেন।
নিহতে কলেজছাত্রীর মা সুফিয়া সরকার জানান, তার মেয়ে শারমিনের জিহবায় সিষ্ট থাকার কারণে ২০১৫ সালের ৩০ মে ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খানকে দেখানো হয়। তার পরামর্শে ৩ জুন ওই হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরদিন শারমিনের অপারেশন করা হয়। তিনি অভিযোগ করেন, অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান তার মেয়ের অপারেশন নিজে করবেন বলে প্রতিশ্রুতি দিলেও অপারেশনের সময় তিনি অনুপস্থিত ছিলেন। তার সহকারী আবুল হোসেনকে দিয়ে অপারেশন করিয়েছেন। অপারেশনের প্রি-অপারেটিভ চেকআপ, এনেসথেসিয়া করার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার কারণে তার মেয়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মেয়ের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে ১৩ জুন শারমিন মারা যান।
এ ব্যাপারে শারমিনের মা সুফিয়া সরকার ওই চার চিকিৎসকদের শাস্তির দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন। পরে কর্তৃপক্ষ তদন্ত শেষে চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে। এবং ঘটনায় তিনি বাদী হয়ে ওই হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ খান, চিকিৎসক মো. আবুল হোসেন, এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এমএ করিম, একই বিভাগের কনসালটেন্ট ডা. ফাইজুর ইসলাম চৌধুরীকে আসামি করে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, ঢাকার সিএমএম আদালতের নির্দেশক্রমে পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে কলেজছাত্রী শারমিনের লাশ ১৩ মাস পর উত্তোলন করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 