News Bangla 24 BD | গাজীপুরে এক নারীকে গলা কেটে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় নার্গিস বেগম (৪৫) নামে এক নারীকে বটি-দা দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় কামাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন সবজি বিক্রি করতেন নার্গিস বেগম। প্রতিদিনের মতো রাতে দুই মেয়ের (১০-১২ বছর) সঙ্গে ঘুমাতে যান নার্গিস। দুর্বৃত্তরা রাত ১২টার দিকে ঘরে ঢুকে বটি-দা দিয়ে নার্গিসকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি-দা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তদন্তের পর তা বলা যাবে বলে জানান এসআই।

এ বিভাগের অন্যান্য সংবাদ