মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৩ জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা বাসস্ট্যান্ডে ২ মোটরসাইকেল আরোহীকে দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল আরোহী রাজিবুল হাসান (২৮) ও আলমগীর শরিফ (৩৫) তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে এনএনবি পরিবহনের একটি বাস খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয় ওই বাসের আরো ১৩ যাত্রী। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত নূর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 