আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সাইফুল মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দুইটার পর ধরখার-আখাউড়া সড়কের টানমান্দাইল বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সোমবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ বলছে, সাইফুল ডাকাতি মামলার আসামি। বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদারের ভাষ্য, সাইফুল ডাকাত দলের সদস্য ছিলেন। থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পাইপগান, চাইনিজ কুড়াল, রামদা ও দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তিসহ ১০-১২ জন ডাকাত টানমান্দাইল বেইলি সেতু ধরে আসছিল। বিপরীত দিক দিয়ে যাচ্ছিল পুলিশের টহল গাড়ি। ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সাইফুল নিহত হন। পুলিশ কনস্টেবল হান্নান ও বিকাশ আহত হন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 