‘জঙ্গি সন্দেহে’ শাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থী আটক
সিলেট নিউজওয়ার্ল্ড:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘জঙ্গি সন্দেহে’ আটক করা
হয়েছে। আটককৃত শিক্ষার্থীর নাম আব্দুল আজিজ। সে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)
বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয়
সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর
গ্রামের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ
উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. রাশেদ তালুকদার জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা সোমবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
পুলিশের অন্য একটি সূত্র জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের কাউন্টার টেরোরিজম সেলের একটি টিম তাকে আটক করে ঢাকায় নিয়ে গেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 