News Bangla 24 BD | গুলশান হামলা: তরুণীসহ ৪জনের ভিডিও প্রকাশ (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুলশান হামলা: তরুণীসহ ৪জনের ভিডিও প্রকাশ (ভিডিও)


ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় এক তরুণীসহ আরও চারজনের ভিডিও প্রকাশ করেছে র‌্যাব। তাদের বিষয়ে তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯জুলাই) দু’টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে র‌্যাবের অফিসিয়াল পেজে তারা একটি সড়কের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আপলোড করে সন্দেহভাজন এই চারজনের ভিডিও প্রকাশ করেছে। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেইজে ওই ঘটনাসংশ্লিষ্ট একটি ভিডিও ফুটেজ শেয়ার করে র‌্যাব লিখেছে, গুলশানের হামলার সাথে জড়িত সন্দেহভাজন চারজনকে নির্ণয়। এদের পরিচয় জানা থাকলে দ্রুত র‍্যাবের যেকোনো নিকটস্থ ব্যাটালিয়ন অথবা ক্যাম্পে অবহিত করুন। মোবাইল : ০১৭৭৭৭২০০৫০।

ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও ফুলশার্ট পড়া এক তরুণ সড়কের ওপর হাটাহাটি করছে। যাকে ১ নম্বর সন্দেহভাজন বলছে র‌্যাব। তাকে রাস্তার এপাশ-ওপাশে হাটতে দেখা যায়। মোবাইল সাদৃশ্য একটি বস্তুও দেখা যায় তার হাতে। এরপর একটি প্রাইভেট কার থেকে এক তরুণকে রাস্তার মাঝখানে নামতে দেখা যায়। সে দৌড়ে রাস্তা পার হয়।

এর পরপরই ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের শার্টপড়া সুঠাম দেহের এক তরুণ ফুটপাতে হাটছে, আর পেছনের পকেটে হাত দিয়ে কিছু খুঁজছে। ফুটপাতে আমগাছের নিচে সে অবস্থান করে। তার সঙ্গে ফুটপাত থেকে আরও এক তরুণী বের হয়। সে হেটে সামনের দিকে অর্থাৎ হলি আর্টিজান বেকারির দিকে অগ্রসর হচ্ছে।

ভিডিওর বিষয়ে মুফতি মাহমুদ আরও বলেন, ‘ভিডিওতে যাদের দেখা যায়, তারা সন্দেহভাজন। তারা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান করেছিল। তাদের বিষয়ে কেউ জেনে থাকলে নাগরিকদের তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জলাই রাত সাড়ে ৮ টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। ২ জুলাই সকালে সশস্ত্র বাহিনীর অভিযানে জিম্মি সংকটের অবসানের পর ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়। এরমধ্যে নয়জন ইতালীয়, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি। নিহত হয় হামলাকারীরাও। এই ঘটনার পর মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
https://web.facebook.com/rabonlinemediacell/videos/1707573079459957/?_rdr

এ বিভাগের অন্যান্য সংবাদ