News Bangla 24 BD | সিলেটে ৫ জন নিখোঁজ, র‌্যাবের তথ্য - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে নিখোঁজ হয়ে যাওয়া ২৬২ জনের তালিকা মঙ্গলবার রাতে প্রকাশ করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এই তালিকার বেশিরভাগ উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে ৫ জন রয়েছেন সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের।
সিলেটের নিখোঁজ থাকা যুবকরা হলেন- জকিগঞ্জের মো. ছাদিকুর রহমান জুবের (২৬), কানাইঘাটের শামীম আহমদ(৩৮), কানাইঘাটের মো. তাজুল ইসলাম রুনেল (২৫), মাধবপুরের নাহিদুল ইসলাম ইমন ও বিয়ানীবাজারের তামিম আহমেদ চৌধুরী (২৯)। এরমধ্যে তামিম আহমেদ চৌধুরীর নাম এর আগেও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
র‌্যাব প্রকাশিত তালিকায় দেয়া তথ্যে দেখা যায় কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের মুজম্মিল আলীর ছেলে শামীম আহমেদ (৩৮) গত ২৭ জুন থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে এ মাসের ৩ জুলাই সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ১৫৬। তার বাড়ি কানাইঘাট হলেও তিনি চট্টগ্রামের পাহাড়তলীর জোলার হাটের মামুনের কলোনীতে থাকতেন বলে র‌্যাব জানায়। নিখোঁজ শামীম স্বল্প শিক্ষিত।
কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. তাজুল ইসলাম রুনেল (২৫) গত বছরের ডিসেম্বরের ৬ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। তিনিও চট্টগ্রামের পাহাড়তলীর জোলার হাটের মামুনের কলোনীতে থাকতেন। তাঁর নিখোঁজের পরে গত বছরের ১০ ডিসেম্বরর সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করা হয়। জিডি নং-৬৮১। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানায় র‌্যাব।
জকিগঞ্জ উপজেলার আমলশীদ, শরীফগঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. ছাদিকুর রহমান জুবের (২৬) কবে থেকে নিখোঁজ আছেন তার তথ্য নেই র‌্যাবের কাছে। তার পরিবারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোন জিডি করা হয়নি।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঈশানকোনা গ্রামের জাহাঙ্গির মিয়াও কতদিন থেকে নিখোঁজ রয়েছেন র‌্যাবের দেয়া তালিকায় সেটির উল্লেখ নেই। পরিবারের পক্ষ থেকেও সাধারণ ডায়েরি করা হয়নি।
বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম সাদিমাপুরের শফি আহমেদ চৌধুরীর ছেলে তামিম আহমেদ চৌধুরী (২৯) কবে থেকে নিখোঁজ তার তথ্য নেই। তবে র‌্যাব জানিয়েছে তার পাসপোর্ট নম্বর এএফ-২৮৩৭০৭৬, ইস্যু ০৪/০৮/২০১৩ইং মেয়াদ উত্তীর্ণ তারিখ ০৩/০৮/২০১৬ইং। তার পুরাতন পাসপোর্ট নং- এল০৬৩৩৪৭৮, জম্ম নিবন্ধন নং ১৯৮৬০০৯১২৪১০০১৩৪২।

এছাড়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাহিদুল ইসলাম ইমন নামের এক যুবক অনেক দিন থেকে নিখোঁজ রয়েছে বলে র‌্যাব জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ