News Bangla 24 BD | জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪


গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একজন জঙ্গিনেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চল শাখার আমির রয়েছেন। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মোহাম্দদ খান ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার ভোর ৪টায় টঙ্গীর চেরাগ আলী এলাকার স্টেশন রোডের মোক্তার বাড়ি আউচ পাড়ায় ছয়তলা একটি ভবনে তারা এ অভিযান চালান। বাড়ির মালিক জেসমিন আক্তার। অভিযানে দক্ষিণাঞ্চলের জেএমবি কমান্ডার মাহমুদুল হাসান তানভিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিনজন হলেন- আশিকুল আকবর, নাজমুস সাকিব ও শরিয়ত উল্লাহ।

ওই বাড়ির চারতলায় জেএমবি জঙ্গি প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে জানান র‍্যাবের পরিচালক। অভিযানে আগ্নেয়াস্ত্র, জিহাদি বই, বিস্ফোরকদ্রব্য, বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তানভির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ