নরসিংদীর রায়পুরায় ট্রলারডুবিতে ৭ জনের মৃত্যু
নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলার শিবপুর এলাকার আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের বেশির ভাগ নারী ও শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, উপজেলার শিবপুর ব্রিজের গোড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরিকান্দি গ্রামের গণি শাহর মাজারে যাওয়ার জন্য ৩০-৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে যায়। ২০০ গজ যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন ডুবে যায়। পরে স্থানীয়রা ৭ জনকে উদ্ধার করে রায়পুরা হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 