News Bangla 24 BD | জঙ্গিবাদের বিরুদ্ধে ১২৩ কিলোমিটার মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে ১২৩ কিলোমিটার মানববন্ধন


জঙ্গিবাদের বিরুদ্ধে ১২৩ কিলোমিটারব্যাপী মানববন্ধন হয়েছে লালমনিরহাটে।

সদর উপজেলার তিস্তা সড়ক সেতু থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও জাসদের নেতাকর্মী সমর্থক ছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাসস্ট্যান্ডে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমানের নেতৃত্বে ১৪ দলের নেতাকর্মী এবং হাতীবান্ধার মিলনবাজার থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপির নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মানববন্ধনে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ