পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আমিন উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিন উদ্দিন পাবনা পৌর সদরের দোহারপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় আমিনকে কে বা কারা কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বাস টার্মিনালের টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাস টার্মিনালে আধিপত্য বিস্তার ও চাঁদার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 