News Bangla 24 BD | ইডেনে জঙ্গি নেটওয়ার্ক, অভিযানে ৫ ছাত্রী আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইডেনে জঙ্গি নেটওয়ার্ক, অভিযানে ৫ ছাত্রী আটক


শিবির সংশ্লিষ্টতা ও জঙ্গি নেটওয়ার্কের তথ্য পেয়ে রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলের কয়েকটি রুমে অভিযান চালায় পুলিশ। শনি ও রোববার এ দু’দিনে পুলিশ ও শিক্ষক প্রতিনিধিরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে শনিবার দু’জন ও রোববার তিন ছাত্রীকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও ইডেন কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। এ অভিযানে নারী পুলিশের একটি প্রশিক্ষিত টিমকে কাজে লাগানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. দিদার আহাম্মদ রোববার রাতে জানান, যেখানেই জঙ্গিবাদের সামান্য যোগসূত্র পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে জামায়াত-শিবিরের কতিপয় বিপথগামী ঘাঁটি গাড়ার চেষ্টা করছিল। এদের বিরুদ্ধে গোয়েন্দারাও তৎপর রয়েছেন।

এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, মূলত শিবিরের মাধ্যমে জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছিল বিপথগামীরা। এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট এক নারী পুলিশ কর্মকর্তা জানান, গত দু’দিন হোস্টেলের কয়েকটি রুমের তালিকা হাতে নিয়ে তারা এ অভিযানে নামেন। তাদের কাছে অন্তত ১৫ জনের নাম রয়েছে। এদের মধ্যে পাঁচজনের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু ‘জিহাদি’ বই-পুস্তকও।

লালবাগ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, নারী জঙ্গিদের একটি গ্রুপ ইডেন কলেজের ছাত্রী নিবাসে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এদের সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জি বলেন, পুলিশ বলছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আটক বা গ্রেফতারের বিষয়ে এখনও তারা কিছু বলেনি।

তিনি আরও জানান, শনিবার রাতে কলেজের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কলেজ সুপারসহ কয়েকজন শিক্ষক তল্লাশি চালান। সেখানে অনেক ‘জিহাদি’ বই পাওয়া যায়। সেখান থেকে প্রথমে দু’জনকে আটক করা হয়।

তারপর রোববার দুপুরে আবারও দ্বিতীয় দফা অভিযান চালানো হলে অনেক ‘জিহাদি’ বই জব্দ করা হয়। এদিন আরও তিনজনকে আটক করে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ