মানিকগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে আটক ৫
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার ভোর থেকে হরিরামপুর উপজেলার আজিমনগর, ধুলসূরা, সুতালড়ি ও লেছড়াগঞ্জ চরে যৌথ বাহিনীর প্রায় ২০০ সদস্য অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সারা দেশে, বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিরা প্রশিক্ষণ ও আশ্রয় নিয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় মানিকগঞ্জের ওই চরাঞ্চলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
এর আগে মঙ্গলবার জেলার দৌলতপুর উপজেলার কয়েকটি চরে অভিযান চালিয়ে ৪ জঙ্গিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 