News Bangla 24 BD | অন্যের মাধ্যমে পাঠানো সালামের উত্তর - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

অন্যের মাধ্যমে পাঠানো সালামের উত্তর


মানুষ পারস্পরিক অভিবাদনে সালাম দ্বারা ভাব বিনিময় করে থাকেন। অবশেষ বিদায় বেলায়ও সালাম আদান প্রদানের মাধ্যমে বিদায় নেয়। তখন পরিচিত লোকদেরকে সালাম পাঠান। আবার ফোনে কুশল বিনিময়ের এক পর্যায়ে পরিচিত লোকদেরকে সালাম জানান। এই সালাম দেয়া সুন্নাত আর উত্তর দেয়া ওয়াজিব।

সুতরাং সালাম যাকে দিয়ে যেভাবেই পাঠানো হোক না কেন, সালামের উত্তর দেয়া আবশ্যক। এই যে কারো মাধ্যমে কাউকে সালাম পাঠালে, অনেকেই সালামের উত্তর না জানার কারণে সালামের উত্তর দেয়া থেকে বিরত থাকে। যা গোনাহের কাজ। তাই কারো মাধ্যমে পাঠানো সালামের উত্তর দেয়ার নিয়ম তুলে ধরা হলো-

এক সাহাবা বলেন, আমার আব্বা আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পাঠালেন এবং বললেন, তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে যাও এবং তাঁকে সালাম প্রদান কর। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে গেলাম এবং বললাম, আমার আব্বা আপনাকে সালাম বলেছেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-

عَلَيْكَ وَعَلَي اَبِيْكَ السَّلَامُ
উচ্চারণ : আলাইকা ওয়া আলা আবিকাস-সালাম।
অর্থ : তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক।’ (আবু দাউদ, মিশকাত)

অতএব সালাম দাতার জন্য এবং সালাম প্রেরণকারীর জন্য বলতে হবে-
عَلَيْكَ وَ عَلَيْهِ السّلَامُ
উচ্চারণ : আলাইকা ওয়া আলাইহিস সালাম)।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সালাম প্রেরণকারীর সালামের উত্তর যথাযথভাবে দেয়ার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ