News Bangla 24 BD | গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফজলুল হক বাদল : গাজীপুর সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের সভা কক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই ওই বাজেট ঘোষণা করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজী আলিম উদ্দিনসহ সৈয়দ আব্দুল হাদী শামীম, এড. ওয়াজ উদ্দিন মিয়া, রফিজ উদ্দিন রফিজ ও আতাউল্লাহ মন্ডল বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলররা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৎ

বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান হতে ৯৬৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং উন্নয়ন সরকারি খাতে ৮০ কোটি টাকা। তবে এবারের বাজেটে কোনো উদ্বৃত্ত নেই।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বাজেট বক্তব্যে বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, আমি দায়িত্ব ভার গ্রহণ করার পরে বিভিন্ন রাস্তা-ঘাটের ব্যপক উন্নয়ন করেছি এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কাজেই নতুন এ সিটি করপোরেশনকে এগিয়ে নিতে সব কাউন্সিলর ও নগরবাসীর যদি আমাকে সহযোগিতা করেন, তবে অবশ্যই অল্প সময়ে নগরবাসী পাবেন এক পরিচ্ছন্ন নগরী।

গাজীপুর সিটি কর্পোরেশনের ঘোষিত বাজেটের ৬৯.০৭ ভাগ বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ও ডিপিপি ভিত্তিক প্রকল্পের অনুদান থেকে ১৩. ০১ ভাগ গৃহ ও ভূমির উপর কর, ৫.৪৪ ভাগ সরকারি অনুদান এবং সেলামি ও অন্যান্য রাজস্ব আয় থেকে ৫.১৮ ভাগ আয় ধরা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ