News Bangla 24 BD | সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে লরির ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত


সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে লরির ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মহাসড়কে দায়িত্বরত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক কঙ্কন বিশ্বাস।

দুর্ঘটনার পর লরিটি জব্দ ও হেলপার রোমানকে (১৮) আটক করা হয়েছে। নিহত জহুরুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার তিনদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় কর্মরত ছিলেন।

এসআই কঙ্কন বিশ্বাস জানান, সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে রাজশাহী থেকে চট্টগ্রমগামী একটি লরি পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পায়। উদ্ধারের পর সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় লরির হেলাপারকে আটক ও লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। নিহত জহুরুল ইসলাম প্রায় ২৭ বছর আগে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে নিহতের মরদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ