News Bangla 24 BD | হজযাত্রীদের সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

হজযাত্রীদের সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু


হজযাত্রীদের সেবায় প্রথমবারের মতো বাংলাদেশে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৃহস্পতিবার (২৮জুলাই) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ঢাকা মহানগরি ও পার্শ্ববর্তী জেলার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারই প্রথমবার হজ কার্যক্রমে প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে।

এছাড়া হজ ব্যবস্থাপনা ও হাজীদের সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজযাত্রীরা হজ পালনের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্মসচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক হাসান জাহাঙ্গীর আলম।

ধর্ম মন্ত্রণালয় আয়োজিত হজযাত্রীদের এ প্রশিক্ষণ কর্মশালা সারাদিনব্যাপী চলবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম এ আউয়ালসহ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ