পুলিশের নজরদারিতে আছেন হাসনাত : আইজিপি
আইজিপি এ কে এম শহীদুল হক জানিয়েছেন, গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার ঘটনায় সেখান থেকে জীবিত উদ্ধার হাসনাত করিম পুলিশের নজরদারিতে আছেন। মঙ্গলবার পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
তবে হাসনাত করিম কোথায় আছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আইজিপি। যদিও পরিবারের দাবি, হাসনাত করিম পুলিশের কাছেই আছে।
তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় হাসনাত করিম সন্দেহমুক্ত নয়। হামলার পূর্বে এবং ঘটনার দিন তার কার্যক্রম সন্দেহজনক ছিল। যখন প্রয়োজন হবে আমরা তাকে জিজ্ঞাসবাদ করার জন্য আটক করবো।’
উল্লেখ্য, গুলশান হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য হাসনাত করিমসহ বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে সবাইকে ছেড়ে দিলেও এখনো হাসনাত করিম বাড়ি ফেরেননি বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। তবে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে একাধিকবার দাবি করেছে পুলিশ।
এদিকে একই সংবাদ সম্মেলনে আইএসের কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরী ও সাবেক সেনা সদস্য মেজর জিয়া হলি আর্টিসান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় হামলার মূল পরিকল্পনাকারী বলে জানান আইজিপি। এ সময় তাদের তথ্য দিয়ে গ্রেফতারে সহযোগিতা করলে ২০ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণাও দেন তিনি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 